বিএনপিতে যোগ দিলেন পাহাড়ের শতাধিক নেতা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ২৩:১২আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২৩:১২

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃত্বস্থানীয় শতাধিক নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (৮ জানুয়ারি, ২০২২) বিকাল ৫টায় জেলা শহরের কলাবাগান এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাদের যোগদান উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও দলটির জেলা কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, ‘অবৈধ সরকারের আয়ু ফুরিয়ে এসেছে। ২০২২ সাল হবে এ সরকারের পতনের সাল।’

অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রিয়দর্শী চাকমার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- রতন চাকমা, সনাতন চাকমা, প্রাঞ্জল চাকমা, রূপায়ন চাকমা, জোফেল চাকমা, দীপঙ্কর চাকমা, দিকন চাকমা, সাধন মনি চাকমা, পুণ্য জীবন চাকমা, সন্ধীপ চাকমা, রাতুল চাকমা, আশাপ্রিয় চাকমা, বিনয় জ্যোতি চাকমা। মশোময় চাকমা, রাসেল চাকমা, সোহেল চাকমা, সৌরভ চাকমা, জীবন চাকমা, রিন্টু চাকমা, নিটন চাকমা, রূপম চাকমা, মোহিন চাকমা, মেন্টন চাকমা, মাইকেল চাকমা, অরুণ জ্যেতি চাকমা ও  মনির চাকমা।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম