নির্বাচিত হলে ফ্রি সাপ ধরে দেওয়ার আশ্বাস মেম্বার প্রার্থীর

কুমিল্লা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৪:০১আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪:০১

নির্বাচিত হলে ফ্রিতে এলাকার সাপ ধরে দেবেন বলে আশ্বাস দিয়েছেন এক ব্যক্তি। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুণাইঘর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী।

শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ঘোষণা দেন ওই প্রার্থী। তিনি সেখানে লেখেন, ‘গুণাইঘর উত্তর ইউনিয়ন থেকে মেম্বার হলে, সাপ ধরা ফ্রি, সিঙ্গা লাগানো ফ্রি, পোকা খোলা ফ্রি করে দেবো। মোটকথা ওঝা-কবিরাজি কাজগুলো ফ্রি করে দেবো, মাদক সন্ত্রাস দমন করবো।’ ইতোমধ্যে তার ফেসবুকের মন্তব্যটি নিয়ে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, ওই মেম্বার প্রার্থী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গুণাইঘর গ্রামের বেদে বাড়ির মোহাম্মাদ মিয়া হোসেন বেদে সর্দারের ছেলে মো. আলাউদ্দিন কবিরাজ (৩২)। তিনি বাংলাদেশ বেদে সমাজকল্যাণ সমিতির সভাপতি।

সাপ হাতে আলাউদ্দিন আলাউদ্দিন বলেন, ‘আমার বাবা বেদে সর্দার। তিনি সাপ ধরতে গিয়ে মারা গেছেন। ১৯৯৬ সালে আমার বাবা এই গুণাইঘর ইউনিয়ন থেকে ডাকাত দমন করেছেন। নির্বাচিত হলে আমিও মানুষের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করবো। তবে আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আমার মূল লক্ষ্য হলো, মানুষের জন্য কাজ করে যাবো। সাপে কামড়ালে ফ্রিতে চিকিৎসা দেবো।’

স্থানীয় স্কুল শিক্ষক মো. ইব্রাহীম মোল্লা বলেন, ‘আলাউদ্দিন আমাদের এলাকার একজন ভালো মানুষ। তিনি সাপ ধরে সংসার চালান। তার নির্বাচনে অংশগ্রহণ ও ভিন্নরকম এই প্রচারণায় আমরা আসলে আনন্দিত। তার সঙ্গে আরও চার জন মেম্বার প্রার্থী আছেন। তবে সবার চেয়ে তার প্রচারণা ও প্রতিশ্রুতি ভিন্ন রকম।’

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী