উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সহস্রাধিক ঘর

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৯:২৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২০:৩১

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টার চেষ্টায় রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে এক হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

৮-নম্বর এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, বিকাল ৫টায় শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। উখিয়া, টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের আটটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরও জানান, ১৬ নম্বর ক্যাম্পের বি-ব্লক থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে এই ক্যাম্পের বি ও সি-ব্লক পুড়ে গেছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে। 

আগুন নিয়ন্ত্রণের পর চলছে উদ্ধার তৎপরতা

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে এক হাজারেরও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।

উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ জানান, ক্যাম্পে আগুন লেগে হাজারেরও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের তাদের সহায়তার দাবি জানান তিনি।

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এ ছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যান ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজার ঘর পুড়ে ছাই হয়েছিল।

/এসএইচ/
সম্পর্কিত
কলকাতায় হোটেলে আগুনবললো—মা কালই দেশে ফিরবো, রাতে একসঙ্গে শেষ পুরো পরিবার
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: ৫ বাংলাদেশির মৃত্যু, ৪ জন একই পরিবারের 
সর্বশেষ খবর
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
লেখালেখিই হতে পারে ক্যারিয়ার, কীভাবে শুরু করবেন
লেখালেখিই হতে পারে ক্যারিয়ার, কীভাবে শুরু করবেন
তাম্বুলখানা থেকে গোবিন্দপুর, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির পথে ভ্রমণ
তাম্বুলখানা থেকে গোবিন্দপুর, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির পথে ভ্রমণ
বিশ্বের উষ্ণতা বাড়াতে পারে উড়োজাহাজের তৈরি ‘কনট্রেল’, এড়াতে নতুন উদ্যোগ
বিশ্বের উষ্ণতা বাড়াতে পারে উড়োজাহাজের তৈরি ‘কনট্রেল’, এড়াতে নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন