সিনহা হত্যা: আসামিপক্ষের দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষ

কক্সবাজার প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২২, ২৩:০৩আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২৩:০৩

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবীদের দ্বিতীয় দিনের সর্বশেষ যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই যুক্তি উপস্থাপন চলে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত থাকবে।

দিনের কার্যক্রম শেষে বাদীপক্ষের সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, ‌‌‘পূর্বপরিকল্পনা অনুযায়ী ষড়যন্ত্র করে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে। ৬৫ জনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে তা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা।’

তবে আসামিপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, ইতোমধ্যে ১৩ আসামির পক্ষে তাদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। পরিদর্শক লিয়াকত ও ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করলে রায় ঘোষণা করবেন বিচারক।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। পরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ নয় পুলিশের নামে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান