ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ১১:২৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১১:২৪

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামক স্থানে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা কসবা থানার এসআই মো. নূরে আলম বলেন, নিহতদের মধ্যে কাউছার আলম (৩৫) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি অটোরিকশার চালক। অপর জনের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাউসারের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরনগর গ্রামে। সে ওই গ্রামের মৃত ছাদে আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কাউসারসহ দুই জন নিহত হন। আহত হয় আরও চার জন। এরা হলেন মিজানুর রহমান, সোহাগ মিয়া, তায়েব রহমান ও শরিফুল। 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম