লঞ্চের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো পন্টুন

চাঁদপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ১৭:১২আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:১২

বরিশালের ঘোষেরহাট থেকে ঢাকার সদরঘাটগামী নিউ সাব্বির-২ লঞ্চের ধাক্কায় দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুর লঞ্চঘাটের একটি পন্টুন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত দেড়টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রাবিরতিকালে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে পন্টুনে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁদপুর লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহ আলম বলেন, ‘রাতে সাব্বির-২ লঞ্চটি পন্টুনে আঘাত হানে। ড্রাইভারের অসতর্কতার কারণে এমনটি হয়ে থাকতে পারে।’

নিউ সাব্বির-২ লঞ্চ চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, ‘যদ্দূর জেনেছি লঞ্চটি ব্রেক ফেল করে পন্টুনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাটি রাতে হওয়ায় ওই সময় ঘাটে মানুষজন কম ছিল, তাই অন্য কোনও ঘটনা ঘটেনি। যাত্রীদেরও ক্ষয়ক্ষতি হয়নি।’

তিনি বলেন, ‘এতে নিচের ও উপরের অংশসহ পন্টুনের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই লঞ্চমালিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শুক্রবার তাদের লোকজন এসে পন্টুন মেরামত করার ব্যবস্থা নেবে। আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করে দিলে হয়তো আইনগত ব্যবস্থার দিকে যাবো না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম