হত্যার ২০ বছর পর একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ১৭:৩৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:৩৩

কক্সবাজারে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা থেকে তিন জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুল খালেক (৪৮)। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. কাজল, আমির হামজা, সেলিম উল্লাহ ও আব্দুল গফ্ফার। মামলা খালাস পাওয়া তিন জন হলেন- আবদুল জলিল, আশরাফুল সিদ্দিকী ও ওবায়দুল হক।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোজাফ্ফর আহমদ হেলালী জানান, ২০০২ সালের ২৯ জুন কক্সবাজার বাস টার্মিনালের লারপাড়া এলাকায় ক্যাফে হায়দার হোটেলের সামনে গাড়ির চাবি দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জমির আহমদের ছেলে আক্তার হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যান আব্দুল খালেক। এই ঘটনায় নিহতের বড় ভাই আব্বাস উদ্দিন বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। ২০০৩ সালে মামলার চার্জ গঠন করেন। মামলার সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম