দাউদকান্দিতে সেনা সদস্যকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাই

চাঁদপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ০২:৪৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০২:৫৪

‌কুমিল্লায় ছিনতাইয়ের শিকার হয়েছেন সাদ্দাম হোসেন (২১) নামে এক সেনা সদস্য। এসময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সোমবার (১৭ জানুয়ারি) রাত ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত সেনা সদস্যের বাবা মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়নের আবরুকান্দি গ্রামের মো. ছাদেকুর রহমান প্রধান দাউদকান্দি থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে কুমিল্লার দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, একজন সেনা সদস্য বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার মোবাইল ফোনটি নিয়ে গেছে। আমাদেরকে তিনি ছুরিকাঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছেন। তবে ছুরির আঘাতটি গুরুতর নয়। তিনি সুস্থ আছেন। তার মোবাইল মিসিংয়ের জন্য তিনি থানায় জিডি করেছেন। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

আহত সাদ্দাম হোসেন বলেন, রাত ৩টার সময় বাস থেকে নামার পরপরই দু’জন ছিনতাকারী এসে হঠাৎ আমার মুখ চেপে ধরে ফেলে দেয়। তাদের একজনের হাতে ছুরি ছিল। তারা আমার ব্যাগ নিতে চাইলে আমি প্রতিরোধ করতে চেষ্টা করি। এ সময় তারা আমাকে পেটের মধ্যে ছুরি মেরে রক্তাক্ত করে এবং আমার সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ভোর রাতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে শাহিন আলম (২১) নামে মতলবের এক তরুণ সেনা সদস্য নিহত হন।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের