আগুনে পুড়লো রোহিঙ্গা ক্যাম্পের ২৯ শেল্টার

কক্সবাজার প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ১০:৪৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১০:৪৭

সপ্তাহ পার হতে না হতে রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৯টি শেল্টার। সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ক্যাম্প-৫ এর মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক এ তথ্য জানিয়েছেন। 

তার তথ্য মতে, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুন লাগার ঘটনা ঘটে। উক্ত আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫ টি এবং ডি/২ এর ০৪ টি সেলটার সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ যায়নি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বসতবাড়ি পুড়ে যায়। প্রাণ হারান ১৫ রোহিঙ্গা। ২ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে অগ্নিকাণ্ডে বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতাল ও পাশের কয়েকটি বসতি পুড়ে যায়।

সর্বশেষ ৯ জানুয়ারি বিকালে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৬০০ শেড পুড়ে ছাই হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
লেখালেখিই হতে পারে ক্যারিয়ার, কীভাবে শুরু করবেন
লেখালেখিই হতে পারে ক্যারিয়ার, কীভাবে শুরু করবেন
তাম্বুলখানা থেকে গোবিন্দপুর, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির পথে ভ্রমণ
তাম্বুলখানা থেকে গোবিন্দপুর, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির পথে ভ্রমণ
বিশ্বের উষ্ণতা বাড়াতে পারে উড়োজাহাজের তৈরি ‘কনট্রেল’, এড়াতে নতুন উদ্যোগ
বিশ্বের উষ্ণতা বাড়াতে পারে উড়োজাহাজের তৈরি ‘কনট্রেল’, এড়াতে নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন