এক বিদ্যালয়ের সব শিক্ষক করোনায় আক্রান্ত, বন্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ১৬:৫১আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৬:৫১

কুমিল্লার লাকসাম উপজেলা সদরের একটি বিদ্যালয়ের আট শিক্ষকের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিদ্যালয়টির নাম পশ্চিমগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়।

ওই বিদ্যালয়ের আট শিক্ষকের সবাই নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ বলে জানতে পারেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে।

প্রধান শিক্ষক শম্পা রানি সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত দুই দিন ধরে শরীর খারাপ লাগছিল। তাই আমি ও আমার হাজবেন্ড করোনা পরীক্ষা করি। দুই জনের পজিটিভ আসে। বিষয়টি শিক্ষকদের জানালে আজ স্কুলের সব শিক্ষক করোনা পরীক্ষা করেন। সবার রিপোর্ট পজিটিভ আসে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখতে বলে।’

করোনা আক্রান্ত অন্যান্য শিক্ষকরা হলেন-  মো. শাহ আলম, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিস নাসরিন, মো. একরামুল হক খন্দকার মুন্না, কামরুন নাহার ও রুবিনা ইসলাম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সব শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মতে বিদ্যালয়টি বন্ধ রাখা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক