একসঙ্গে ৫২ ছাত্রী করোনা আক্রান্ত, নার্সিং ইনস্টিটিউট বন্ধ ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১৬:২০আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:৪৪

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ ছাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা ইনস্টিটিউটের ছাত্রী নিবাসে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষার্থীরা করোনা আক্রান্ত হওয়ায় গত ১৬ জানুয়ারি থেকে ইনস্টিটিউটে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত দুই দিনে ওই ইনস্টিটিউটের ১৮৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে ৫২ জনের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তারা ইনস্টিটিউটের হোস্টেলে হোম আইসোলেশনে আছে। আমি নিজে গিয়ে তাদের দেখে এসেছি। তারা ভালো আছে। তাদের সবার জন্য ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়েছে। যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে। অবশ্যই মাস্ক পরতে হবে।’

ইনস্টিটিউটের ইনচার্জ সেলিনা আক্তার বলেন, ‘শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল করে, সে কারণে হাসপাতালের ওয়ার্ডে ডিউটি এবং টিকাদান কার্যক্রমেও ডিউটি করেছে। গত ১৬ জানুয়ারি থেকে ক্লাস ও প্র্যাকটিক্যাল বন্ধ রয়েছে। সবারই দুই ডোজ করে টিকা দেওয়া আছে।’

তিনি জানান, প্রথম দুই দিনে ২০টি নমুনা পরীক্ষায় ১৩ জনের পজিটিভ আসে। এরপর অন্য সব শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে মোট ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা ইনস্টিটিউটের দোতলার সাতটি রুমে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা এসে সবার সঙ্গে কথা বলে পরামর্শ দিয়েছেন। আক্রান্তদের মধ্যে দুয়েকজনের কিছু সমস্যা দেখা যাচ্ছে।

সেলিনা আক্তার আরও বলেন, ‘আমরা সবাই টাকা দিয়ে কিছু ফল এনেছি। প্রয়োজনীয় সব ওষুধ হাসপাতালে না থাকায় বাইরে থেকে কিছু কিনেছি।’

এদিকে একসঙ্গে একটি ইনস্টিটিউটের এত শিক্ষার্থী আক্রান্ত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, চাঁদপুরে এক সপ্তাহ ধরে করোনায় আক্রান্তের হার বাড়ছে। মঙ্গলবার পরীক্ষা করা নমুনার মধ্যে প্রায় ২৪ শতাংশ পজিটিভ এসেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের