চাঁদপুরে ঊর্ধ্বমুখী সংক্রমণ, মাঠে ভ্রাম্যমাণ আদালত

চাঁদপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১৩:৩৭আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩:৪৩

চাঁদপুরে করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। গত একদিনে ২৯৪টি নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও স্বাস্থ্যবিধি মানছে না অনেকে। মাস্ক ছাড়া হাট-বাজারসহ বাইরে ঘুরছে। তাই সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২১ জানুয়ারি) থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী করিমশনারসহ ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছেন ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট দাউদ হোসেন চৌধুরী।

আদেশে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় করোনা সংক্রমণ রোধে বর্তমান পরিস্থিতি বিবেচনায় চাঁদপুরে ২১ জানুয়ারি সকাল ৬টা থেকে ২৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুরে এ পর্যন্ত ১৫ হাজার ৫৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ হাজার ২২ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগী ২৯৯। আক্রান্তদের মধ্যে তিন জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং বাকিরা হোম আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন বলেন, কিছু দিন আগে চাঁদপুরে সংক্রমণের হার খুবই কম ছিল। অনেক নমুনা পরীক্ষা করেও কারও রিপোর্ট পজিটিভ আসেনি। কিন্তু এখন সারাদেশের মতো চাঁদপুরেও করোনা সংক্রমণের হার বাড়ছে। গত এক সপ্তাহ ধরে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। 

তিনি আরও বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে মাস্ক পরতে হবে। সবাই মাস্ক পরলে এ ভাইরাসে আক্রান্তের ঝুঁকি ৯০ শতাংশ কমে যায়। জনসমাগম এড়িয়ে চলতে হবে। সাবান-পানি অথবা স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম