কুমিল্লায় একদিনের ব্যবধানে শনাক্ত দ্বিগুণের বেশি

কুমিল্লা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ১৮:৪৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৮:৪৮

কুমিল্লায় বাড়ছে করোনার সংক্রমণ। একদিনের ব্যবধানে শনাক্ত হয়েছে দ্বিগুণের বেশি রোগী। গত ২৪ ঘণ্টায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৬ দশমিক ৪ শতাংশ। 

এর আগের দিন অর্থাৎ, ২২ জানুয়ারি বিকাল থেকে ২৩ জানুয়ারি বিকাল পর্যন্ত শনাক্ত হয়েছিল ৮৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৯ শতাংশ। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি বিকাল থেকে ২৪ জানুয়ারি বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩৫ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ১১৮ জন, লাকসাম উপজেলার ৩২ জন, বুড়িচংয়ের পাঁচ জন, চৌদ্দগ্রামের দুই জন, দাউদকান্দির সাত জন, মেঘনার তিন জন, সদর দক্ষিণের আট জন, মনোহরগঞ্জের পাঁচ জন, নাঙ্গলকোটের দুই জন, তিতাসের চার জন, আর্দশ সদরের দুই জন, বরুড়ার চার জন, দেবিদ্বারের দুই জন, মুরাদনগরের দুই জন, চান্দিনার তিন জন, লালমাইয়ের এক জন ও ব্রাক্ষণপাড়ার দুই জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে কুমিল্লা সিটির ২০ জন ও বুড়িচং উপজেলার নয় জন সুস্থ হয়েছেন।

কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, দিন দিন সংক্রমণ বাড়ছে। আমরা চেষ্টা করছি, জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। এছাড়া জেলা প্রশাসন সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মানুষকে মাস্ক ব্যবহারের জন্য আগ্রহী করতে প্রচারণা চালানো হচ্ছে। আমরা আশাবাদী, স্বাস্থ্যবিধি মানলে খুব দ্রুত করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে।

জেলায় এ পর্যন্ত ৪০ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬০ জন। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ২৪৮ জন।

/এএম/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি