মিরসরাইয়ে খাল থেকে ছুরিকাহত সাবেক মেম্বার উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ১৫:৩৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৩৫

মিরসরাইয়ের শাহেরখালী ইউনিয়ন পরিষদের ছয় বারের মেম্বার আবুল কাশেমকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে নিখোঁজ হওয়ার পর রাত ১০টায় ছুরিকাহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। তার অবস্থা এখন আশঙ্কাজনক। কাশেম সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার মৃত আলী আকবরের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ তিনি নিখোঁজ হয়। ফোনেও তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে খুঁজতে খুঁজতে রাত ১০টার নাগাদ স্থানীয় মঘাদিয়া খালের পাশে কাদার মধ্যে ছুরিকাহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর প্রথমে মিরসরাই উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে আহত সাবেক মেম্বার আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা জানান, তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক বলে চমেকের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন। আবুল কাশেমের পেটে ও পিঠে ছুরিঘাত করা হয়েছে। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।

আবুল কাশেমের স্ত্রী অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে আমার স্বামী আবুল কাশেমের সঙ্গে স্থানীয় শাহেরখালী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেনের বিরোধ চলে আসছিল। আমাদের ধারণা এ ঘটনা বেলালের নির্দেশে হয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন মেম্বার বেলাল হোসেন। তিনি বলেন, ‘কাশেম সাহেব গত নির্বাচনে আমার প্রতিপক্ষও ছিল না। তার সঙ্গে কোনোকালে আমার কোনও বিরোধ ছিল না। হয়তো বা আমার কোনও বিরোধীপক্ষ কাশেম সাহেবের পরিবারকে ভুল বোঝাচ্ছে।’

এদিকে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মিরসরাই থানার ওসি (তদন্ত) মো. অলি উল্ল্যাহকে ফোন দিলে তিনি জানান, এ ধরণের ঘটনা পুলিশকে কেউ জানায়নি। তবে আমরা দ্রুত খবর নেওয়ার চেষ্টা করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, ‘বুধবার রাতে ঘটনা ঘটেছে। কাশেম সাহেব ইউনিয়নের ৬ বারের নির্বাচিত মেম্বার। চমেক হাসপাতালে তার অপারেশন চলছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের