চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে ৮০৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম সংবাদদাতা
২৯ জানুয়ারি ২০২২, ০৯:২৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০৯:৩৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। 

শনিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে দুই হাজার ৯১৩টি নমুনা পরীক্ষায় ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৫৬১ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, ২৪৮ জনের বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

এর মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, বাঁশখালীর ১৪, আনোয়ারার ১২, চন্দনাইশের ১৬, পটিয়ার ১৩, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ২৯, রাউজানের ২২, হাটহাজারীর ৪৭, ফটিকছড়ির ৪২, মিরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত মোট এক লাখ ১৮ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৫৪ জন। এর মধ্যে ৭৩০ জন চট্টগ্রাম নগরীর। আর অন্যরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি