‘ডিগ্রিধারী বড় ডাক্তার’ পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিল তারা

কুমিল্লা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ১৫:৪৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫:৫০

কুমিল্লায় ভুয়া ডিগ্রি দেখিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (২৮ জানুয়ারি) আদর্শ সদর উপজেলার তেলিকোনায় অমিত মেডিক্যাল হল ও কালির বাজারের হৃদয় ফার্মেসি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

শনিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো—কোতোয়ালি থানার দীগাম্বরী তলা গ্রামের অযিত কুমার দেবনাথ (৬৩), সুজানগর গ্রামের জসিম উদ্দিন আহমদ (৪২), চকবাজার গ্রামের আমিনুল হাসান তারেক (২৫), কাপ্তান বাজার গ্রামের এ কে এম মোজাম্মেল হক (৪৩) এবং পূর্ব বাগিচাগাঁও গ্রামের দেবাশীষ দাস (৪১)।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ভুল চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে এবং দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। রোগীরা কিছু বুঝে উঠার আগেই একাধিকবার এসব ভুয়া চিকিৎসকের সেবা নিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলে দেয়। বিভিন্নভাবে অনুসন্ধান করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিএমডিসি কর্তৃক অনুমোদিত কিংবা অ্যাকাডেমিক সনদধারী কোনও রেজিস্ট্রার্ড ডাক্তার না হয়েও নিজেদেরকে ডিগ্রিধারী বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী