আঙুলের ছাপ মেলেনি, ভোট দিতে না পেরে বৃদ্ধের কান্না 

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
৩১ জানুয়ারি ২০২২, ১১:১১আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১১:১১

আবদুর রশিদ (৭০)। ভোট দিতে দুই মাইল হেঁটে এসেছেন কেন্দ্রে। তবু ভোট দেওয়ার ভাগ্য তার হয়নি৷ তাই কেন্দ্রের এক কোণে বসে কান্না করছেন। সোমবার (৩১ জানুয়ারি) এমন চিত্র দেখা গেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।

আবদুর রশিদ বলেন, আমার বাড়ি চন্দনাইল পূর্ব পাড়া। আমি শ্বাসকষ্টের রোগী। দুই মাইল হাইট্টা আইয়াও ভোট দিতারছি না। সংগ্রামের আগে জন্ম। ৭০ এর নির্বাচনে ভোট দেওন শুরু করছি। আগে কেমনে দিতাম আর এক্কন কেমনে দেয়, কিচ্ছু বুঝতারিনা। অফিসার কইছে আমার আতের (হাত) দাগ মুইচ্ছা গেছে তাই ভোট দিতারমু না। আমি এক্কন কি করতাম? আমি কেমনে ভোট দিয়াম। এত কষ্ট কইরা আইয়াও ভোট দিতে পাইরাম না কিয়ারে?

আবদুর রশিদের সঙ্গে থাকা বন্ধু সাবেক সরকারি কর্মকর্তা গোপাল চন্দ্র সাহা(৭৫) বলেন, সে শ্বাসকষ্টের রোগী। গাড়ি ছিল না, তাই আমি তাকে নিয়ে দুই মাইল হেঁটে এসেছি। দু’জনে একসঙ্গে ভোট দেবো বলে। কিন্তু আমি ভোট দিতে পেরেছি, সে দিতে পারেনি। সে জমিতে কাজ করতো বলে হয়তো তার হাতের আঙুলের ছাপ মুছে গেছে। সে এত কষ্ট করে এসেও ভোট দিতে না পেরে কান্না করছে। আমি তাকে কিছুতেই কেন্দ্র থেকে নিতে পারছি না। 

চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমি বিষয়টি শুনেছি। একজন ভোট দিতে পারেনি। আমি উনাকে বলেছি দুপুরের পর ভোটারের ভিড় কমলে কেন্দ্রে এলে আমি ভোট দিতে সাহায্য করবো। 

তিনি আরও জানান, ওই কেন্দ্রে ভোটারের সংখ্যা ২৪৬৭টি। পুরুষ ভোটার ১২৩৩ ও মহিলা ভোট১২৩৪টি। এখনও পর্যন্ত ভোটার পরিস্থিতি ভালো।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম