কসবায় চার এজেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২, ১৩:০৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৩:০৪

ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে কসবার বায়েক ইউনিয়নে চার এজেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে অষ্টজংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী আল মামুন ভুইয়ার (চশমা) এজেন্ট জাকির হোসেনকে ১০ হাজার, মেম্বার প্রার্থী সালেকা বেগমের (মাইক) এজেন্ট জহিরুল ইসলামকে ৫ হাজার, একই কেন্দ্রের অপর কক্ষে সালেকা বেগমের এজেন্ট মানিক মিয়াকে ৫ হাজার এবং চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেনের (অটোরিকশা) এজেন্ট মরিয়ম আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

তিনি জানান, নির্বাচন চলাকালে এজেন্টদের কাছে মোবাইল ও প্রভাব বিস্তার করার অভিযোগে চার এজেন্টকে স্থানীয় সরকার নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ২০১০ এর আইনের ৭৩ ধারায় জরিমানা করা হয়েছে। যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম