গোপন কক্ষে নৌকার এজেন্ট, জোর করে ভােট দেওয়ানোর অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২, ১৫:১৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৫:১৩

টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ করে জোর করে নৌকায় ভোট দেওয়ানোর অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে আলমনগর ইউনিয়নের মাদারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান লুৎফরের এজেন্ট আতিকুর রহমান অভিযোগ করেন, ‘ভোটাররা আঙুলের ছাপ দিয়ে গোপন কক্ষে যাচ্ছেন। আর এ সময় গোপন কক্ষে গিয়ে নৌকা প্রার্থীর এজেন্ট স্বপন জোর করে নৌকায় ভোট দেওয়ানোর কাজ করছেন। ভোটাররা কিছু বলারও সাহস পাচ্ছেন না। বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানানো হয়েছে।’

অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী আব্দুল মোমেনের এজেন্ট স্বপন বলেন, ‘আমি শুধু ভোট চেয়েছি। কাউকে ভােট দিতে জোর করিনি।’

তবে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার আসলাম তালুকদার বলেন, এ ধরণের কোনও অভিযোগ পাইনি। ভোট সুষ্ঠু হচ্ছে। 

এদিকে, এ ইউনিয়নের জয়নগর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রেও একইভাবে ভোট দেওয়ার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, ৬ষ্ঠ ধাপে এ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। বিকাল ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। উপজেলার মির্জাপুর, আলমনগর, হাদিরা, নগদাশিমলা এবং ধোপাকান্দি ইউনিয়ন পরিষদে  নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ সদস্য পদে ১৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৫১ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। 

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম