অধ্যক্ষের পদত্যাগ দাবিতে সড়কে শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৫

কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হকের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় সড়কে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসানের কাছে স্মারকলিপি পেশ করেন।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৬ সালে ড. এমদাদুল হক নিয়োগ পাওয়ার পর থেকে কলেজটিতে স্বেচ্ছাচারিতা, ভর্তি-বাণিজ্য, নিয়ম বহির্ভূত শিক্ষক নিয়োগ, নারী সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন।

জানা যায়, সম্প্রতি এক অভিভাবকের কাছ থেকে ভর্তি বাণিজ্যের অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে কুমিল্লা শিক্ষা বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করে। জেলা প্রশাসনও অভিযোগ তদন্ত করছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘এমদাদুল হকের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ বলেন, ‘কারা কী কারণে আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে বলতে পারবো না। আমি খবর নিচ্ছি। শিগগিরই আমি আমার অবস্থান পরিষ্কার করবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক