নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ না পেয়ে ভবন মালিককে গুলি  

নোয়াখালী প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে নির্মাণাধীন ভবনের থাই গ্লাসসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ না পেয়ে মালিককে গুলি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায়  এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ রহমত উল্যা (৫৮) উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে।

 গুলিবিদ্ধ রহমত উল্যা পুলিশ ও  স্থানীয়রা জানান, উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের রহমত উল্যাহ তার বাড়িতে একটি ভবন নির্মাণ করছেন। ওই ভবনের থাই গ্লাসসহ বিভিন্ন উপকরণ সরবরাহের কাজ চান স্থানীয় ঠিকাদার ফরহাদ। কিন্তু তিনি তাকে কাজ দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল সকালে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিককে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে, পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মেজো ভাই আবদুর রব ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক