কারও দুর্নীতির দায়ভার নেবে না চাঁদপুর আওয়ামী লীগ

চাঁদপুর প্রতিনিধি 
০৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৬

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বিবৃতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিবৃতিতে বলা হয়, ‘যেকোনও ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। কারও ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায়ভার নেবে না জেলা আওয়ামী লীগ। বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন সংস্থা অধিক মূল্যে জমি অধিগ্রহণের ত্রুটি পেয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদসহ সরকারের বিভিন্ন মহল এবং বিভিন্ন গণমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে জেলা প্রশাসন।'

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 'এই ঘটনার আলোকে চাঁদপুরে আওয়ামী লীগের নামধারী বিভিন্ন সময়ে বহিষ্কৃত এবং অনুপ্রবেশকারী বিতর্কিত কিছু নেতাকর্মী প্রতিবাদ সভার নামে দলীয় ব্যানারে চাঁদপুর শহরকে উত্তপ্ত করার অপচেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশনা রয়েছে নদী তীরবর্তী বা ঝুঁকিপূর্ণ এলাকায় যেকোনও ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। যে বা যারা চাঁদপুর শহরের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত তাদের উদ্দেশে বলতে চাই, যেহেতু অধিক মূল্যে জমি অধিগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে; তাই বিষয়টি নিয়ে যারা আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে সভা-সমাবেশের নামে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করে যাচ্ছেন তারা এসব বন্ধ করেন। যদি এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করেন তাহলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংগঠনের বৃহত্তর স্বার্থে যেকোনও ব্যবস্থা গ্রহণ করবে জেলা আওয়ামী লীগ।' 

জেলা আওয়ামী লীগে প্রেস বিজ্ঞপ্তি

'বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি গণমাধ্যমে পরিষ্কারভাবে বক্তব্য দিয়েছেন। তারপরও কিছু নেতা হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এসব কর্মকাণ্ড করছেন, যা সরকার ও দেশকে বিব্রত করে। এটি জেলা আওয়ামী লীগ মেনে নেবে না। যেকোনও ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। কারও ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায়ভার জেলা আওয়ামী লীগ নেবে না। যেহেতু বিষয়টি দলের হাইকমান্ডের দৃষ্টিগোচর হয়েছে তাই কেন্দ্রীয় হাইকমান্ড এ বিষয়ে করণীয় নির্ধারণ করবে। কেউ অতিউৎসাহী হয়ে সরকার ও দলকে বিব্রত করে এমন কোনও কর্মকাণ্ডে জড়াবেন না; যাতে চাঁদপুরবাসী দেশ ও জাতির কাছে আরও লজ্জিত হয়' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

এতে বলা হয়েছে, 'সবার কাছে আহ্বান বিষয়টি কেন্দ্রীয় হাইকমান্ডের ওপর ছেড়ে দিয়ে চাঁদপুর শহর অস্থিতিশীল হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আসুন আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ি, চাঁদপুর জেলাসহ চাঁদপুর শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন মডেল শহরে রূপান্তরিত করি। প্রধানমন্ত্রীর ভালোবাসার নিদর্শন হিসেবে চাঁদপুর মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রকল্পগুলো যাতে ভূমিদস্যু এবং দুর্নীতিবাজ কারও ব্যক্তি স্বার্থে বাধাগ্রস্ত না হয়, আসুন সবাই মিলে স্ব স্ব অবস্থানে থেকে সোচ্চার থাকি।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, চাঁদপুর শহররক্ষা বাঁধকে সুরক্ষিত রাখতে মেঘনা নদী থেকে অবৈধ উপায়ে সরকারের রাজস্ব আদায় থেকে বঞ্চিত করে যেসব ভূমিদস্যু দিনে ও রাতে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানাচ্ছি। করোনা মহামারি ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ মানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ আপনারা জনসমাগম বৃদ্ধি করে চাঁদপুর শহরকে করোনা মহামারির দিকে নিয়ে যাচ্ছেন; যা সর্বসাধারণের জন্য ক্ষতিকর। যা সরকারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে। চাঁদপুর শহরের জনসাধারণকে সুস্থ ও ভালো রাখতে এসব কর্মকাণ্ড পরিহার করুন।'

/এএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী