উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ানশুটারগান ও কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় (৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১১ এর বি-১৫ ব্লকের মোস্তাক আহমদের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তোষকের নিচে তল্লাশি করে ১ ফুট ১ ইঞ্চি কাঠের বাটযুক্ত লোহার তৈরি একটি ওয়ানশুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ বি-১৫ ব্লকের আজিম আলীর ছেলে মোস্তাককে (২৭) গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম