চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে সংক্রমণ নেমেছে ১১ শতাংশে 

চট্টগ্রাম সংবাদদাতা
০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫১

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ১১ শতাংশে নেমে এসেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্ত হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬১ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো এক লাখ ২৩ হাজার ৪৬ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৫৯।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ১১ দশমিক ৬৮ শতাংশ। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৮২ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৭৯ জন।

২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৩০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৮ জন, অ্যান্টিজেন টেস্টে সাত জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৫ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৯ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৯ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৪০ জনের করোনা শনাক্ত হয়।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী