মহেশখালীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৪

কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. ফেরদৌস (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ জন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরা ঘোনায় এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মো. ফেরদৌস ফকিরা ঘোনা এলাকার নুরুচ্ছফার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফকিরাঘোনার আরুব্বর ও চাইদ্দর পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন ফেরদৌস। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. আবদুল হাই বলেন, মূলত জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি