রাঙামাটির ১৭ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

রাঙামাটি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৮

সপ্তম ধাপে রাঙামাটির তিন উপজেলার ১৭ ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে চারটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। বাকি ১৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি এ ফলের তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে লংগদু উপজেলায় লংগদু ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কুলিনমিত্র চাকমা আদু, মাইনীতে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন কমল, ভাসাইন্যাদমে স্বতন্ত্র প্রার্থী হযরত আলী, কালাপাকুইজ্যায় স্বতন্ত্র প্রার্থী বারেক দেওয়ান, গুলশাখালীতে নৌকার শফিকুল ইসলাম, বগাচতরে নৌকার আবুল বশর ও আটারকছড়ায় অজয় মিত্র চাকমা জয়ী হয়েছেন।

বাঘাইছড়ি উপজেলায় সারোয়াতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ভূপতি রঞ্জন চাকমা, আমতলীতে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান, খেদারমারায় স্বতন্ত্র প্রার্থী বিল্টু চাকমা, মারিশ্যায় স্বতন্ত্র প্রার্থী আপন চাকমা, বঙ্গলতলীতে স্বতন্ত্র প্রার্থী জ্ঞানজ্যোতি চাকমা, সাজেকে স্বতন্ত্র প্রার্থী অতুলাল চাকমা। এই উপজেলার দুই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে বাঘাইছড়ি ইউনিয়নে অলিভ চাকমা ও রূপকারি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জেসমিন চাকমা। সারোয়াতলী ও বঙ্গলতলী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ছিল না।

জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়নে ইমন চাকমা ও বনযোগিছড়া ইউনিয়নে সন্তোষ বিকাশ চাকমা বিজয়ী হয়েছেন। তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের