আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনায় এই ঘটনা ঘটে।

মৃত দুই ভাই-বোন হলো মোহাম্মদ মিনহাজ (১২) ও রুহি মনি (৩)। তারা আশিঘর পাড়া এলাকার মুহাম্মদ ইদ্রিসের সন্তান।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে ইদ্রিসের বসতঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা দুই শিশু জীবন্ত দগ্ধ হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নুরুল বশর জানান, ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীদের সহায়তায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বসতঘরে ঘুমন্ত দুই শিশু মারা যায়।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের