আখাউড়াসহ ১২টি স্থলবন্দরে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াসহ দেশের গুরুত্বপূর্ণ অন্তত ১২টি স্থলবন্দরে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া-আগরতলা সীমান্ত পরিদর্শনকালে এই ঘোষণা দেন।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান, মো. অলিউল্লাহ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও যুগ্ম সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দীসহ ১০ জনের একটি দল আখাউড়া স্থলবন্দরসহ সীমান্তে চিকিৎসাকেন্দ্র স্থাপনের জায়গা পরিদর্শন ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করে।

তারা জানান, জাইকা, এডিবি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোতে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হবে। পরবর্তী সময়ে হাসপাতালে আসন সংখ্যা ও জনবল বৃদ্ধি করা হবে। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী অগ্রাধিকার প্রকল্প বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

অতিরিক্ত সচিব সাইদুর রহমান বলেন, যারা আখাউড়া সীমান্ত দিয়ে আসেন, তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য যে ব্যবস্থা রয়েছে, তা পর্যাপ্ত নয়। স্বাস্থ্য পরীক্ষাকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজ করার মতো পর্যাপ্ত জায়গা নেই বলেও জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম