ফেনীতে উপজেলা চেয়ারম্যানসহ ৬৭ জনের বিরুদ্ধে হাসপাতাল ভাঙচুরের মামলা

ফেনী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:০১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:০১

ফেনী শহরের সেনসিভ হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন শীলসহ সাত জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ওই হাসপাতালের ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে মামলাটি করেন। আদালত মামলা গ্রহণের পর পিবিআইকে তদন্তের আদেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- সোনাগাজী উপজেলার গুণক গ্রামের আবদুর রবের ছেলে আবদুল আউয়াল সবুজ, ফেনী সদর উপজেলার বারাহিপুর গ্রামের এমরান হোসেনের ছেলে আবির হোসেন, মধ্যম ধলিয়া গ্রামের সামছুল করিম প্রকাশ কালা মিয়ার ছেলে সাইফুল ইসলাম, ইজ্জতপুর গ্রামের মৌলভী আবদুল আজিজের ছেলে আবদুল আউয়াল, সাড়াশিয়া গ্রামের তাজুল ইসলাম মাস্টারের ছেলে আজাহার, জালাল আহমেদ বদির ছেলে রাজিব আহমেদসহ যুব ও ছাত্রলীগের অজ্ঞাত ৫০/৬০ নেতাকর্মী।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ফেনী ট্রাংক রোডের সেনসিভ হাসপাতালটি তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন। ২০১৮ সালের ১১ আগস্ট ১, ২ ও ৩নং আসামিসহ অন্যান্য আসামিরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সে সময়ে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। পরে মামলাটি প্রত্যাহার করে নেন।

গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামিরা সশস্ত্র অবস্থায় হাসপাতালে প্রবেশ করে বাদী ও হাসপাতালের চেয়ারম্যানকে খুঁজতে থাকেন। তাদেরকে না পেয়ে কর্তব্যরত নার্স, ডাক্তারসহ কর্মচারীদের জিম্মি করে হাসপাতাল ত্যাগের নির্দেশ দেন। চিকিৎসক কর্মচারীরা হাসপাতাল ত্যাগে অনীহা দেখালে তাদেরকে কিল, ঘুষি মেরে আহত এবং নার্সদের যৌন হয়রানি করেন। এক পর্যায়ে হাসপাতালের পরিচালক ফজলুল হক মুন্নাকে হুমকি দিয়ে হাসপাতালের প্রধান ফটকের চাবি নিয়ে যান। কর্মচারীদের সঙ্গে থাকা প্রায় ৩০ হাজার, ক্যাশে থাকা এক লাখ ২০ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা এবং পাঁচ ব্যাংকের চেকবইসহ মূল্যবান কাগজপত্র লুট করেন। একপর্যায়ে ক্যাবিন ও ওয়ার্ডে থাকা রোগীদের হাসপাতাল ত্যাগে বাধ্য করেন। রোগীরা নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। হাসপাতালে কর্তব্যরতদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এ অবস্থায় হাসপাতালে থাকা প্রায় এক কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম চুরি, ল্যাবে থাকা রোগীদের স্যাম্পল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে আসামিরা হাসপাতালের সাইনবোর্ডটিও খুলে নিয়ে যান।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, ‘তারা (বাদী) পলিটিক্যাল সিম্প্যাথি পাওয়ার জন্য আমাকে জড়িয়েছে। আমি এ বিষয়ে কিছুই জানি না।’

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম