সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে পড়া পর্যটকরা 

টেকনাফ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২০:০১

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকে পড়া তিন হাজার পর্যটক ফিরে এসেছেন। তিন নম্বর সতর্কতা সংকেত কেটে যাওয়ায় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে এসব জাহাজে করে টেকনাফে পৌঁছেন পর্যটকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, মঙ্গলবার সকালে বৈরী আবহাওয়া স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়। এতে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজগুলো দ্বীপে পৌঁছে। আবার এসব জাহাজ ফেরার সময় আটকে পড়া পর্যটকদের নিয়ে আসে।

এদিকে আবহাওয়া কার্যালয় জানায়, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কক্সবাজারের উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। নাফ নদ ও সমুদ্র শান্ত আছে। ফলে মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে চলাচল করতে বলা হয়েছে। এর আগে, গতকাল তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় উপজেলা প্রশাসন এ রুটে জাহাজসহ সব নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল।

সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে বিআইডব্লিউটিএ’র অনুমতি নিয়ে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রু অ্যান্ড ডাইন, এমভি পারিজাত, এমভি ফারহান, এমভি সুকান্ত বাবু, এমভি বে ক্রুজার জাহাজ পর্যটকদের নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। একই দিন সন্ধ্যায় এসব জাহাজে করে আটকে পড়া পর্যটকরা ফিরে আসেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় পর্যটকবাহী জাহাজে করে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন। একই দিন আরও বেশ কিছু পর্যটক ভ্রমণে গেছেন দ্বীপে।’

দ্বীপের বাসিন্দা মো. জয়নাল জানান, দ্বীপে আটকে পড়া পর্যটকরা মঙ্গলবার বিকালে ফিরে গেছেন। এ ছাড়া ভ্রমণে আসা আরও দুই হাজার পর্যটক দ্বীপে অবস্থান করছেন।

রবিবার ও এর আগে বিভিন্ন সময় এসব পর্যটক সেন্টমার্টিনে যান। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকদের সেখানে অবস্থান করতে হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম