প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

চট্টগ্রাম সংবাদদাতা
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৯

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় সেতু মিত্র তালুকদার নামে এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড়ের হেমসেন লেনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু মিত্র তালুকদার (৩০) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অপারেশন শাখায় কর্মরত ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হেমসেন লেনের সামনের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন সেতু মিত্র তালুকদার। পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বলেন, প্রাইভেটকারের ধাক্কায় ওই পুলিশ সদস্য মাথায় গুরুতর আঘাত পান। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। প্রাইভেটকারটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

/এএম/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে