চলন্ত ট্রেনে ছোড়া পাথরে শিশু আহত

চট্টগ্রাম সংবাদদাতা
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১

চট্টগ্রামে চলন্ত ট্রেনে নিক্ষেপ করা পাথরে মো. আবির নামে (৭) এক শিশু আহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় সীতাকুণ্ড থানার কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। 

পাথরের আঘাতে আবিরের তিনটি দাঁত ভেঙে গেছে। সে কুমিল্লার কোটবাড়ি এলাকার মো. আদিলের ছেলে। পরিবারের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসছিল আবির।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, কুমিরা এলাকায় অন্ধকারে কে বা কারা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছে। ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে  আহত শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ডেন্টাল ইউনিটে পাঠানো হয়। 

এ ঘটনায় শিশুটির পরিবার বুধবার পর্যন্ত থানায় কোনও মামলা বা অভিযোগ দেননি। এরপরও আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের