কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১০

কুমিল্লা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৭

কুমিল্লার বুড়িচং, কোতয়ালি ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে চাঁদাবাজ চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০৫টি টাকা আদায়ের রশিদ ও চাঁদা আদায়ের নগদ ১১ হাজার ৬০ টাকা উদ্ধার করেছে র‍্যাব-১১।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গ্রেফতারকৃতরা হলো– সদর দক্ষিণ উপজেলার ইয়াকুব আমজাদ রকি (২০), শাহিন মিয়া (২৮), নাছির উদ্দীন (৩৮), রায়হান হোসেন (১৯), মানিক মিয়া (২৮), জহিরুল ইসলাম অপু (২৪), মো. শাহীন (২২), সোহাগ অভি (২৪), সুমন সরকার (৩২) এবং বুড়িচং উপজেলার সাজ্জাদ হোসেন (৪৫)।

মোহাম্মদ সাকিব হোসেন জানান, পরিবহন চাঁদাবাজরা সরকার নির্ধারিত স্ট্যান্ড ছাড়া অননুমোদিত স্থান থেকে এবং উপজেলার ইজারা দেওয়া জায়গায় নির্ধারিত পরিমাণ টাকার চেয়ে বেশি টাকা জোরপূর্বক হাতিয়ে নেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের ভয়ভীতি দেখানো এবং কোনও কোনও ক্ষেত্রে শারীরিকভাবে আঘাত করে চাঁদা আদায় করতো তারা। এসব ঘটনায় র‍্যাবের কুমিল্লা ক্যাম্পে বিভিন্ন সময় ভুক্তভোগীরা মৌখিক ও লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বুড়িচং, কোতয়ালী ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চাঁদাবাজির দায় স্বীকার করেছে। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী