পিকআপ চাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

চাঁদপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২২, ২৩:০৩আপডেট : ০৪ মার্চ ২০২২, ২৩:০৩

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার বলাখাল বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জিল্লুর রহমান (৪৬) ও তার ছোট ছেলে বায়জিদ (৮)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীপুর গ্রামে।

নিহতের বড় ছেলে জুবায়ের জানান, আজ বলাখাল বাজারে তাদের মদিনা প্লাস্টিকের দোকান উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ছোট ছেলেকে নিয়ে পাশের দোকানিকে মিলাদের তবারক দিতে যান জিল্লুর। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। 

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, হাসপাতালে নেওয়ার পথে পিকআপ চাপায় গুরুতর আহত দুই জন মারা যান। পুলিশ পিকআপটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম