সন্তানের মৃত্যুর খবর পেয়ে ফেরার পথে প্রাণ গেলো বাবার

নোয়াখালী প্রতিনিধি
০৬ মার্চ ২০২২, ১২:২৪আপডেট : ০৬ মার্চ ২০২২, ১২:২৮

নোয়াখালী সদর উপজেলায় পানিতে ডুবে সন্তানের মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ওই শিশুটির বাবাও মারা গেছেন। নিহত মাওলানা আজগর আলী (৩৫) সদর উপজেলার পূর্ব চর মটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আজহারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। পানিতে ডুবে মারা যাওয়া শিশু মো. জাকারিয়া (২) মাওলানা আজগর আলীর ছেলে।

দুর্ঘটনায় নিহত আজগর আলীর সহকর্মী আবদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দক্ষিণ জগতপুর গ্রামের আজগর আলীর শিশুপুত্র মো. জাকারিয়া মায়ের সঙ্গে নানার বাড়ি সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় বেড়াতে যান। শনিবার দুপুরে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় স্বজনরা ভাসতে দেখেন।

পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে মোটরসাইকেলযোগে আসার পথে আমিনবাজার নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।  

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক