পাবনা থেকে অপহৃত স্কুলছাত্রীকে চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মার্চ ২০২২, ১৮:০৮আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৮:০৮

পাবনা থেকে অপহৃত দশম শ্রেণির এক ছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ মার্চ) ভোরে আনোয়ারা থানার চাতুরী এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—পাবনা সদর থানা এলাকার উত্তর কোমরপুর এলাকার ইউনুস কাজীর ছেলে ইসমাইল কাজী (১৯), ওই এলাকার মঈন উদ্দিন কাজীর ছেলে ইউনুস কাজী (৪৫) ও সদর থানার উত্তর কোমরপুর মঈন উদ্দিন কাজীর ছেলে আব্দুল মান্নান কাজী (৪৮)।

ভুক্তভোগীর বরাত দিয়ে র‍্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল ওই কিশোর। আব্দুল মান্নানের বাড়ির সামনে আসলে তাকে অপহরণ করে ইসমাইল কাজী। এরপর তাকে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যায়। পরবর্তী সময়ে ইউনুস কাজী ও আব্দুল মান্নান ভুক্তভোগীকে আনোয়ারায় আত্মগোপন করে যোগাযোগ বন্ধ করে দেয়।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নুরুল আবছার জানান, অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ওই স্কুলছাত্রীর বাবা পাবনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় র‍্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান