ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

কুমিল্লা প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ১৭:১২আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৭:১২

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রীর প্রাণহানির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মৃতদের দাফন সম্পন্ন করতে তিন পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৯ মার্চ) বিকাল ৩টায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরে যান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: প্রত্যক্ষদর্শীর চোখে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

তিনি বলেন, ‘তদন্ত কমিটিতে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার ও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।’

মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন জেলা প্রশাসক

এর আগে, দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সেখানে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় মারা যাওয়া সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তারা স্কুল শেষে বাড়ী ফিরছিল।

মারা যাওয়া স্কুলছাত্রীরা হলো- সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার ওমান প্রবাসী দুলু মিয়ার মেয়ে তাসপিয়া (১২), মাসুম মিয়ার মেয়ে মিম (১২) ও রিপন হোসেন ভুট্টুর মেয়ে রিমা(১১)।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান