ট্রেনে কাটা পড়ে ৩ ছাত্রী নিহতের ঘটনায় বিদ্যালয় বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ১২:০০আপডেট : ১০ মার্চ ২০২২, ১২:২০

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বাড়ি মিম, তাসপিয়া ও রিমার। তারা বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। প্রতিদিন একসঙ্গে বিদ্যালয়ে আসা-যাওয়া করতো। বুধবার (৯ মার্চ) দুপুরে বাড়ি ফেরার পথে বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন জনই মারা যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের স্মরণে আজ (বৃহস্পতিবার) বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, ‘বলা যায়, চোখের সামনেই আমার তিন শিক্ষার্থী মারা গেলো। সন্তানতুল্য শিক্ষার্থীদের এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছি না। আজ বৃহস্পতিবার স্কুল বন্ধ রাখা হয়েছে। তাদের জন্য দোয়া-মিলাদের আয়োজন করেছি।’

আরও পড়ুন: প্রপ্রত্যক্ষদর্শীর চোখে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

নিহতরা হলো-সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার ওমান প্রবাসী দুলু মিয়ার মেয়ে তাসপিয়া (১২), মাসুম মিয়ার মেয়ে মিম (১২) ও রিপন হোসেন ভুট্টুর মেয়ে রিমা (১১)।

ট্রেনে কাটা পড়ে নিহত ছাত্রীদের স্যান্ডেল

ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রীর প্রাণহানির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দাফন সম্পন্ন করতে তিন পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। 

বুধবার বিকালে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

/এসএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক