‘ধনীরা বিয়েতে অঢেল টাকা অপচয় না থামালে যৌতুক থেকে মুক্তি মিলবে না’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৩ মার্চ ২০২২, ০২:১৬আপডেট : ১৩ মার্চ ২০২২, ০২:১৬

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, যৌতুক দেওয়া-নেওয়া এবং মাদককে সবাই ঘৃণা করে। তবু যৌতুক ও মাদকের আভিশাপ থেকে মুক্তি মিলছে না। যারা বিত্তবান তারা বিয়েতে অঢেল টাকা খরচ করে কন্যাকে পাত্রস্থ করেন। মূলত এই কারণেই যৌতুকপ্রথা সমাজে জিইয়ে রয়েছে। ধনীরা বিয়েতে অঢেল টাকা অপচয় ও বিলাসিতা না থামালে যৌতুকের গ্লানি থেকে মুক্তি মিলবে না।

শনিবার (১২ মার্চ) চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ১৩তম যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

উপমন্ত্রী নওফেল বলেন, যৌতুক ও মাদকবিরোধী আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ইনসাফভিত্তিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের বড় লক্ষ্য। সরকারের নানা পদক্ষেপের পাশাপাশি আলেম সমাজসহ সম্মিলিত প্রচেষ্টায় যৌতুক ও মাদককে দেশ ও সমাজ থেকে বিদায় করতে হবে।

রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কাউছার হামিদের সভাপতিত্বে  মহাসমাবেশের উদ্বোধক ছিলেন মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। মহাসমাবেশ কমিটির আহ্বায়ক মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত এবং সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী। তিনি বলেন, দেশ ও সমাজে যৌতুক ও মাদকের মতো জঘন্য ব্যাধি ভয়ংকর রূপ নেবে, আর আমরা আলেম সমাজ তা চেয়ে চেয়ে দেখবো, তা কখনও হতে পারে না।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম