ইয়াবা ও নগদ টাকাসহ ২ রোহিঙ্গা সদস্য আটক 

টেকনাফ প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ১০:৪৫আপডেট : ১৩ মার্চ ২০২২, ১০:৪৫

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প হতে চার হাজার ৮৪০ পিস ইয়াবা ও ৫৪ হাজার নগদ টাকাসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবএন) সদস্যরা।

শনিবার (১২ মার্চ) উখিয়ার পানবাজার ক্যাম্প এলাকা থেকে মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ তাদের আটক করা হয়। 

ধৃতরা হলো ক্যাম্প ১০ এর জাফর আলমের ছেলে আনিছুর রহমান (২০) ও নুর হোসেনের মেয়ে ইসমত আরা (১৮)।

রবিবার (১৩ মার্চ) ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ১০ এর জি/৮ নম্বর ব্লকে আনিছুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে চার হাজার ৮৪০ পিস ইয়াবা ও ৫৪ হাজার নগদ টাকাসহ রোহিঙ্গা দুই নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম