১৮ হাজার লিটার তেল মজুত করায় অর্ধলাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
১৪ মার্চ ২০২২, ১৭:২২আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৭:২৯

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ১৮ হাজার লিটার সয়াবিন তেল ও পামওয়েল মজুত করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) উপজেলার চৌমুহনীর দক্ষিণ বাজারের তোতা মিয়ার গলিতে অভিযান চালিয়ে মেসার্স বিজয়া ভান্ডারকে জরিমানা করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের নোয়াখালী শাখার সহকারী পরিচালক কাউছার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর দক্ষিণ বাজারের তোতা মিয়ার গলি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজয়া ভান্ডারের মালিক রাজেশ বনিকের (৩৫) গুদামে ৮৮টি ড্রামে মজুত ১৮ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল পাওয়া যায়। এসব তেলের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ১৪ হাজার টাকা।

তিনি আরও জানান, ভোজ্যতেল কালোবাজারি, মজুত ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় রাজেশ বনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের একটি দল এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম