বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে: ব্রিটিশ হাইকমিশনার

মীরসরাই প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ১৭:৫৫ আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৭:৫৫

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টায় সফর সঙ্গীদের নিয়ে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) কনফারেন্স রুমে মতবিনিময় সভায় মিলিত হন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শনসহ বৃক্ষরোপণ করেন।

রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ। দেশটি ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন এবং যুক্তরাজ্য থেকে বিনিয়োগের বিষয়ে আশা প্রকাশ করেন।

এই সময় উপস্থিত ছিলেন- এফসিডিও বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা মাশফিক ইবনে আকবর, অর্থনৈতিক উপদেষ্টা ইসাম মোসাদ্দেক, প্রাইভেট সেক্টর  উন্নয়ন উপদেষ্টা শাহনূর আলম শিকদার, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মেরিলিন মৃধা (ভুটান ও নেপাল), বিশ্বব্যাংক প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ইরফান শরীফ, অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ ফারুক, সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানসহ বেজার কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
সর্বশেষ খবর
এক দিনেই চার ঋতু! পৃথিবীর কোথায় এমন আবহাওয়া?
এক দিনেই চার ঋতু! পৃথিবীর কোথায় এমন আবহাওয়া?
ইয়াবা নিয়ে পালাচ্ছিলেন শিক্ষক দম্পতি, ধাওয়া করে ধরলো পুলিশ
ইয়াবা নিয়ে পালাচ্ছিলেন শিক্ষক দম্পতি, ধাওয়া করে ধরলো পুলিশ
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
লালমনিরহাটে ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’
লালমনিরহাটে ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা