এসআইয়ের লাশ উদ্ধারের ২৬ দিনেও উন্মোচন হয়নি রহস্য

কুমিল্লা প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ১৮:২৯আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৮:২৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর আলমের রক্তাক্ত লাশ উদ্ধারের ২৬ দিনেও উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য। পুলিশের ধারণা, দায়িত্ব পালনের সময় গভীর রাতে যানবাহনের ধাক্কায় তার প্রাণহানি হতে পারে। তবে সে যানবাহনটি এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্য) এই বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিশ্চিত নই, কীভাবে তিনি রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে ছিলেন। রাস্তা পারাপারের সময় কোনও গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে বলে আমরা ধারণা করছি। ঘটনার পর থেকে আমরা ঘাতককে ধরতে আপ্রাণ চেষ্টা করছি। তবে আলোকস্বল্পতা ও অতিরিক্ত গাড়ির কারণে শনাক্তে বিলম্ব হচ্ছে। ঘটনাস্থলে ও এর আশপাশে কোনও সিসিটিভি নেই। দূরের যেসব সিসিটিভি আছে, আমরা সেগুলোর ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো দেখে আমাদের তদন্ত চলমান আছে।’ খুব দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরদিন ১৯ ফেব্রুয়ারি বিকালে দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল মোহাম্মদ মঞ্জুর বাদী হয়ে অজ্ঞাত চালকের নামে মামলা করেন।

উল্লেখ্য, এসআই জাহাঙ্গীর আলম শেরপুর সদর উপজেলার চৈতন খিলা ইউনিয়নের মৃত কাজিম উদ্দীনের ছেলে। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম