ক্যাম্পে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১৪:৩৪আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৪:৩৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ওমর ফারুক (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। ফারুক ১২ নম্বর ক্যাম্পের ব্লক জি/৩ এর মো. সলিমুল্লাহর ছেলে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন ৮-এপিবিএনের অধিনায়ক সহকারী পুলিশ সুপার সিহাব কায়সার খান।

তিনি বলেন, বুধবার রাতে ক্যাম্প-১২ এর রফিকের দোকানের সামনে থেকে অস্ত্রধারী অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ফারুককে আটক করা হয়। সে মিয়ানমারে জান্তা সরকারবিরোধী চলমান যুদ্ধে অংশগ্রহণ করে কদিন আগে বাংলাদেশে ফিরে এসে ক্যাম্প-১২ তে অবস্থান নেয়। 

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান এই এপিবিএন কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী