এ্যানীর মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৬, ০৫:১৮আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ০৫:১৮

কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়লক্ষ্মীপুরক সম্পাদক ও লক্ষ্মীপুর- ৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিল থেকে এ্যানি চৌধুরীরর মুক্তির দাবি করা হয়।
বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের চকবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় তাঁর মুক্তির দাবিতে নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেয়।  মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর  রগমান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সোহেল, লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রুবেল, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সভাপতি  মোসাদ্দেক হোসেন বাবর  প্রমুখ।
প্রসঙ্গত, ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা এ্যানী নাশকতার নয়টি মামলায় আত্মসমর্পণ করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/টিএন/

/আপ-এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম