বঙ্গবন্ধু শুধু জাতিসত্তাই দেননি পথও দেখিয়েছেন: অর্থমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ১৯:২৪আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৯:৫৩

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগামীর বাংলাদেশে যে শিক্ষা ছাড়া উন্নয়ন ঘটানো সম্ভব নয়, তা উপলব্ধি করেই বঙ্গবন্ধু শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের শুধু একটি জাতিসত্তাই দেননি, আমাদের পথ দেখিয়েছেন প্রযুক্তিনির্ভর একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশের।’

শনিবার (১৯ মার্চ) বিকালে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ঐতিহ্যবাহী প্রাচীন এক আলোকিত জনপদ আমাদের কুমিল্লা। এ আলোকদীপ্তির অন্তরালে যে শিক্ষা প্রতিষ্ঠানটি অনন্য অবদান রেখে চলছে, সেটি হলো বাগমারা উচ্চ বিদ্যালয়। বাগমারা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আলো ছড়ানো একটি শিক্ষা প্রতিষ্ঠান। ২০২১ সালে শত বছর পূর্ণ করেছে প্রতিষ্ঠানটি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম, সদস্য সচিব কামাল হোসেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির আহমদ, সাবেক প্রধান শিক্ষক মো. কুদরত উল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, পুলিশ সুপার হায়াতুন্নবী, লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদারসহ অনেকে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
উন্নয়ন ও পুনর্বাসনে বেসরকারি অংশগ্রহণ বাড়ানো হচ্ছে: অর্থমন্ত্রী
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক