বিআরটিসি বাসের টেন্ডারের বিরোধে খুন হয় রুবেল: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মার্চ ২০২২, ১৪:১১আপডেট : ২০ মার্চ ২০২২, ১৪:১১

চট্টগ্রামের হাটহাজারীতে বিআরটিসি বাসের টেন্ডার নিয়ে বিরোধের জেরে আব্দুল হালিম রুবেলকে ছুরিকাঘাতে খুন করা হয়। শনিবার (১৯ মার্চ) রাতে ঢাকার ডেমরা থানার ডগাইর এলাকা থেকে আটকের পর  র‌্যাবকে এ তথ্য দেয় প্রধান আসামি শাহাদাত হোসেন ওরফে রোকন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় গিয়ে রোকন প্রথমে পোশাক কারখানায় শ্রমিকের কাজ নেন। পরবর্তীতে সেখানে নিরাপদ মনে না করায় সর্বশেষ ডেমরায় একটি বেকারিতে কাজ শুরু করেন।  রোকন হাটহাজারী উপজেলার চিকনদন্ডী এলাকার মৃত মো. সফির ছেলে।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, রুবেলকে হত্যায় গ্রেফতার রোকন সরাসরি অংশ নেয়। গ্রেফতারের পর রোকন র‌্যাবকে জানায়, নিহত রুবেল বিআরটিসি বাস ডিপো থেকে গাড়ি লিজ নিয়ে ব্যবসা করতো। গত ২৫ ফেব্রুয়ারি রুবেলের সঙ্গে বিআরটিসি বাসের টেন্ডার নিয়ে অপর লিজ ব্যবসায়ী মো. দিদারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন রাত ১১টার দিকে দিদার ফোন করে রুবেলকে নতুনপাড়া মোবারক সড়কে আসতে বলে। দিদারের কথা মতো রুবেল সেখানে এলে দিদার, মাসুদ, রোকন এবং তাদের আরও পাঁচ জন সহযোগী মিলে রুবেলকে দেশীয় ধারালো অস্ত্র (কুড়াল, চাপাতি এবং চাকু) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় রুবেলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মারা যান তিনি।

এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি নিহতের মা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় আট জনকে আসামিস করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে হাটহাজারী থানা পুলিশ। তবে ছায়া তদন্ত করে র‌্যাব। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে রোকনকে গ্রেফতার করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম