ধর্ষণের পর ছাত্রের মৃত্যু, মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন ও ৩০ লাখ অর্থদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৮:৪৩আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৮:৪৩

খাগড়াছড়িতে ছাত্রকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় নোমান মিয়া নামে এক মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই টাকা ছাত্রের পরিবারকে দিতে বলেছেন বিচারক।

বুধবার (২৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবু তাহের এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নোমান মিয়া (৩০) দীঘিনালার ছোট মেরুং ৩ নম্বর কলোনি এলাকার আলী মিয়ার ছেলে ও আল ইকরা হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক। 
 
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, ২০১৭ সালের জুন মাসে ওই ছাত্রকে (১০) একাধিকবার ধর্ষণ করে হাফেজ শিক্ষক নোমান মিয়া। বিষয়টি জানার পর একই বছরের ২৩ আগস্ট দীঘিনালা থানায় মামলা করেন ছাত্রের বাবা। ২০১৮ সালের ৭ জানুয়ারি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে ওই ছাত্র মারা যায়। একই বছরের ২২ এপ্রিল মামলার চার্জশিট দেওয়া হয়। সেই সঙ্গে ১২ জনের সাক্ষ্য নেয় রাষ্ট্রপক্ষ। সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

রায়ে অসন্তোষ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর মোরশেদ ভূঁইয়া বলেন, ‌‘আমরা এই রায়ে সন্তুষ্ট নই। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।’

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী