অনুষ্ঠানে উপস্থিত এমপিকে ‘রাজাকারের সন্তান’ বললেন উপজেলা চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৪:৫৫আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪:৫৯

কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীকে ‘রাজাকারের সন্তান ও ভাতিজা’ বলেছেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এন এম মইনুল ইসলাম।

শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নাছিমুল আলম। বিশেষ অতিথি ছিলেন মইনুল ইসলাম। রাতে তার এই মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে মইনুল ইসলামকে বলতে দেখা যায়, ‘বরুড়ার মাটিতে যার নেতৃত্বে রাজাকার-আলবদর-আলশামস বাহিনী গঠন করা হয়েছিল, তিনি হলেন আদ্রা ইউনিয়নের বিতর্কিত কুট্টু মিয়া। কুট্টু মিয়ার ভাই সিএসপি অফিসার শামসুল আলম মিয়া, যার নাগরিকত্ব দেশবিরোধী অবস্থানের কারণে ১৯৭২ সালে বঙ্গবন্ধু বাতিল করেছেন। অথচ যাকে আজ প্রধান অতিথি করা হয়েছে তিনি আর কেউ নন, সেই কুট্টু মিয়ার ছেলে ও শামসুল আলম মিয়ার ভাতিজা নাছিমুল আলম চৌধুরী। যে স্বাধীনতাবিরোধীরা মা-বোনের ইজ্জত লুটেছে, ভাইদের পাখির মতো গুলি করে মেরেছে, শহীদদের রক্তে রঞ্জিত যাদের হাত, সেই রাজাকারপুত্রের হাতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হলে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এটা কীভাবে মেনে নেবো!’

তিনি আরও বলেন, ‘বিষয়টি অবশ্যই সত্যি। তার চাচার নাগরিকত্ব বঙ্গবন্ধুই বাতিল করে দিয়েছেন। আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, সে কারণে এটি আমাদের নলেজে আছে। মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এক সাগর রক্তের বিনিময়ে বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠায় এর প্রমাণ আছে।’

বক্তব্যের বিষয়ে মইনুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কেন রাজাকারের আত্মীয় স্বজনরা আসবে? তাই আমি পরিষ্কার করে দিলাম। আমি মিথ্যা বলিনি। পুরো তথ্যসূত্রসহ বলে দিয়েছি। আমার বাবা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরের কেউ এসব অনুষ্ঠানে আসুক এটা মানায় না।’

এ বিষয়ে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে এসব কথা সম্পূর্ণ ভিত্তিহীন  ও মিথ্যাচার। যাকে রাজাকার বলা হয়েছিল তিনি সম্পর্কে আমার চাচা হন। এটা আমার বক্তব্যে পরিষ্কার করেছি।’

অনুষ্ঠানে বরুড়া ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম