নিজের বাল্যবিয়ে ঠেকালো স্কুলছাত্রী

কুমিল্লা প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১৮:৩৫আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৮:৪৩

নিজেই নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী। সোমবার (২৮ মার্চ) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। তারা পাঁচ বোন এক ভাই। বাবা রাজমিস্ত্রী। অভাব অনটনের সংসার। তাই তৃতীয় মেয়ের বিয়ে দিতে পাত্র ঠিক করেছেন। পারিবারিকভাবে বিয়ের প্রস্তুতি চলছিল। বুধবার বিয়ের দিন ধার্য ছিল। তবে এই বয়সে বিয়ে করবে না ওই ছাত্রী।

সকাল ১০টায় চলে যায় নিজ স্কুলে। বিষয়টি জানায় স্কুলের অধ্যক্ষ আবদুল মান্নানকে। অধ্যক্ষ স্থানীয় ইউপি সদস্য খায়েরুল ইসলাম খায়েরকে জানান। তারা দুই জনে মিলে ওই ছাত্রীর বাবাকে বুঝিয়ে বিয়েটা বন্ধ করেন। 

অধ্যক্ষ আবদুল মান্নান বলেন, ‘মেয়েটার বিয়ের বয়স হয়নি। এই ছোট মেয়েটার চিন্তা দেখে আমি বিস্মিত হয় গেছি। আমি তাকে বলেছি, তার বিয়ে বন্ধের ব্যবস্থা করবো। পরে তার বাবার কাছে বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছি। তার লেখাপড়ার জন্য বই, খাতা, কলমসহ প্রাতিষ্ঠানিক সব খরচ আমি বহন করবো। তখন মেয়ের বাবা বিয়ে বন্ধ করতে রাজি হন।’

ইউপি সদস্য খায়েরুল ইসলাম খায়ের বলেন, ‘খবর পেয়ে ওই বাড়িতে যাই। আসলেই তাদের পরিবার অভাব অনটনে আছে। আমি তার বাবাকে বলেছি, অধ্যক্ষ সাহেব লেখাপড়ার খরচ চালাবেন। আমি ইউনিয়ন পরিষদ থেকে চাল ডালের ব্যবস্থা করবো। আপনি বিয়ে বন্ধ করেন। তিনি আমাদের কথা রেখেছেন।’

ওই ছাত্রীর বাবা বলেন, ‘দুই মেয়েরে বিয়ে দিছি। অভাবের সংসারে এবার তৃতীয় মেয়েরেও বিয়ে দিতে দিন তারিখ ঠিক করছি। তবে মেম্বার ও স্কুলের হেড মাস্টারের কথা হুইন্না বিয়াডা বন্ধ করছি।’

ওই ছাত্রী বলে, ‘আমি লেখাপড়া করে অনেক বড় হতে চাই। বাবা বলছে, এখন বিয়ে বন্ধ। আমি খুবই খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

/এফআর/
সম্পর্কিত
আলোচনায় সিমরিন লুবাবার বাল্যবিয়ে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের
শাড়ির বুননে সন্তানদের স্বপ্ন আঁকেন মায়েরা
বাল্যবিয়ের অপরাধে বরের জরিমানা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী